​এক ডেলিভারি চার্জে যত খুশি তত বাজার মাত্র ৬৯ টাকায়। পাবেন মেকআপ ও কসমেটিকস আইটেম, বাচ্চাদের খেলনা গ্রোসারি আইটেম, মোবাইল এক্সেসরিজ ও ইলেকট্রনিক্স আইটেম সহ অসংখ্য প্রোডাক্ট সাথে অনলাইনের ভাইরাল প্রোডাক্ট তো আছেই। বাজারের সর্ব উৎকৃষ্ট বাছাই করা প্রোডাক্ট এখন সেরা দামে। ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি সুবিধা সহ।প্রয়োজনে যতটুকু দরকার, ঠিক ততটুকুই অর্ডার। আপনার সন্তুষ্টিই আমাদের পথচলার প্রেরণা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Sale!

ভারটিমেক মাকড়নাশক ১.৮ ইসি(50 ml)

Original price was: 100.00৳ .Current price is: 99.00৳ .

Description

ভারটিমেক মাকড়নাশক ১.৮ ইসি (এবামেকটিন) Vertimec Miticide 1.8 EC Abamectin Syngenta

ভারটিমেক ১.৮ ইসি 

ভারটিমেক ১.৮ ইসি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক এটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন । ভারটিমেক ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮ গ্রাম এবামেকটিন। যা ফসলের ক্ষতিকর পোকা যেমন: লাল মাকড় দমনের জন্য ব্যবহার করতে হয়। নিচে এর কার্যকারিতা ও উপকারিতা উল্লেখ করা হলোঃ

ভারটিমেক ১.৮ ইসি ব্যবহার সময়:

উদ্ভিদে মাকড়ের আক্রমণ হলে এরা পাতার রস চুষে খায় তাই পাতা নিচের দিকে কুঁকড়িয়ে যায়, পাতায় ফোটা ফোটা ও ছোপ দাগ হয়, পাতার নিচে লক্ষ করলে খুবি ক্ষুদ্র ক্ষুদ্র মাকড় দেখাযায়। এমনটি হলে ভারটিমেক ১.৮ ইসি স্প্রে করতে হবে। ভারটিমেক ১.৮ ইসির প্রথম স্প্রের ৬-৭ দিন পর পুনরায় ব্যবহার করলে ফসলে মাকড়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই পরপর ২ বার ব্যবহার করা উত্তম।

উপকারিতা

  • কার্যকর কীটনাশক ও মাকড়নাশক: Abamectin একটি শক্তিশালী কীটনাশক এবং মাকড়নাশক যা বিভিন্ন প্রকার ক্ষতিকর কীট ও মাকড়কে দমন করতে পারে। এর মধ্যে রয়েছে মাইট, লিফমাইনার, থ্রিপস, এফিড, হোয়াইটফ্লাই এবং কিছু শুঁয়াপোকা তবে ভারটিমেক ১.৮ ইসি মাকড়ের জন্য বেশি কার্যকর।
  • মাকড় নিয়ন্ত্রণ: এটি বিশেষ করে লাল মাকড় এবং অন্যান্য মাইটের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, যা ফসলের পাতা ও ফলের ক্ষতি করে।
  • পাতায় লেগে থাকা: এটি পাতার উপরে ভালো ভাবে লেগে থাকে তাই বেশিক্ষণ কার্যকর থাকে এবং এর ব্যবহারে উদ্ভিদের পাতা বেশি চকচক করে এবং পাতা কুঁকড়ানো রোধ করে।
  • দ্রুত কার্যকারিতা: কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে দ্রুত পক্ষাঘাত সৃষ্টি করে, যার ফলে তারা খাদ্য গ্রহণ বন্ধ করে এবং মারা যায়।
  • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য: সবজি, ফল, তুলা এবং অন্যান্য অর্থকরী ফসলে এটি ব্যবহার করা যায়।
  • উদ্ভিদের জন্য নিরাপদ: সঠিকভাবে ব্যবহার করলে এটি উদ্ভিদের জন্য তেমন ক্ষতিকর নয়।
  • পরিবেশ বান্ধব: মাটিতে এবং পানির সংস্পর্শে এলে এটি দ্রুত ভেঙে যায়, তাই পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে না।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: ভারটিমেক ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের পাতা ও গাছ লক্ষ করে স্প্রে করতে হয়।
  • ফসলে: পটল, সিম, আলু, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
  • পোকা: মাকড়, হলুদ মাকড় ।
  • প্রয়োগমাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১.২ মিলি হারে এবং ১৬ লিটার স্প্রে ঢমে ২০ মিলি ভারটিমেক ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: ভারটিমেক ১.৮ ইসি
  • প্যাকেট সাইজ: ৫০ এমএল, ১০০ এমএল, ৫০০ এমএল
  • মূল উপাদান: এবামেকটিন ১.৮%
  • বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল পোকা প্রতি লিটার পানিতে
বেগুন মাকড়, লাল মাকড় ১.২ মিলি
মরিচ মাকড়, লাল মাকড় ১.২ মিলি

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভারটিমেক মাকড়নাশক ১.৮ ইসি(50 ml)”

Your email address will not be published. Required fields are marked *